শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

শাকিবের চেয়েও বেশি শিক্ষিতের ব্যাখ্যা দিলেন জায়েদ


DhakaReport24.com || 2023-12-09 15:27:30
শাকিবের চেয়েও বেশি শিক্ষিতের ব্যাখ্যা দিলেন জায়েদ

অভিনয়শিল্পীরা সাধারণত অভিনয় দিয়ে আলোচনায় থাকেন। তবে জায়েদ খান আলোচনায় থাকেন কথা দিয়ে। ভালো কথা কেউ শুনে না এবং দেখেও না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। নেতিবাচক প্রচার ছাড়া তারকা হওয়া খুব কঠিন। এমনই বক্তব্য জায়েদ খানের। 

তবে এবার তিনি আলোচনায় এসেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে। সেটাকে কেন্দ্র করে শাকিব ভক্তদের তোপের মুখে পড়েছিলেন জায়েদ খান।

তবে গতকাল শুক্রবার রাজধানীতে একটি মেলা উদ্বোধন শেষে শাকিব খানকে নিয়ে করা সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন জায়েদ খান। 

এ সময় তিনি বলেন, “আমি কিন্তু শাকিব ভাইকে অসম্মান করিনি। শাকিব ভাই আমার চেয়ে অনেক বড় সুপারস্টার। বর্তমানে তার চেয়ে বড় সুপারস্টার এ দেশে আর কেউ নেই। সব ঠিক আছে। সঞ্চালক বলেছিলেন— জায়েদ খান ও শাকিব খানের মাঝে গুণের পার্থক্য কী? এর উত্তরে আমি বলেছিলাম— আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েননি। শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নেই। এটা ছাড়া আর কিছুই না।”
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম