রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

আ.লীগের প্রার্থী হওয়া নিয়ে যা বললেন রিয়াজ


DhakaReport24.com || 2023-11-22 14:33:30
আ.লীগের প্রার্থী হওয়া নিয়ে যা বললেন রিয়াজ

অভিনয়ে নিয়মিত নন চিত্রনায়ক রিয়াজ। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে প্রচারণায় অংশ নিচ্ছেন। সেকারণে ধারণা করা হচ্ছে, তাকেও হয়ত দলটির সংসদ নির্বাচনের অংশ নিতে দেখা যাবে।

তবে জানা গেছে, সংসদ নির্বাচনের অংশ নিতে ইচ্ছুক নন রিয়াজ। সেকারণে মনোনয়নপত্র ক্রয় করেননি তিনি।

রিয়াজ বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। আওয়ামী লীগকে পছন্দ করি। তবে সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা বা আগ্রহ এখন পর্যন্ত আমার নেই। আমি মনে করি, আওয়ামী লীগে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। যাদের শরীরে এখনও বুলেটের দাগ আছে, নির্যাতনের চিহ্ন আছে। তারাই নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য।’

এ অভিনেতা আরও বলেন, ‘আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করার মতো কোনো চিন্তাভাবনা আমার নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ভেবে দেখব।’ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম