শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

দ্বিতীয় সপ্তাহে টাইগারের গর্জন তলানিতে!


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-11-21 11:29:15
দ্বিতীয় সপ্তাহে টাইগারের গর্জন তলানিতে!

বলিউড ভাইজান সালমান খান অভিনীত টাইগার ৩ ছবি মুক্তি পেয়েছে গত ১২ নভেম্বর। মুক্তির মাত্র ৯ দিনেই ছবিটির আয় হঠাৎ অনেকটা কমে গেছে। ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনা কেটে গেলেও দর্শক বাড়েনি। ফলে সোমবার (২০ নভেম্বর) বক্স অফিসে মাত্র ৬ কোটি টাকা আয় করেছে টাইগার ৩, এমনটাই প্রতিবেদনে জানানো হয়েছে।

সচনিল্কের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার বক্স অফিসে টাইগার-৩ মাত্র ৬ কোটি টাকা আয় করেছে। মণীশ শর্মা পরিচালিত এই ছবি  দীপাবলির দিনে মুক্তি পেয়েছিল। এটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পায়।

প্রথম সপ্তাহে টাইগার ৩ বক্স অফিসে ১৮৭.৬৫ কোটি টাকা আয় করে। এর মধ্যে হিন্দিতেই কেবল এই ছবি ১৮৩ কোটি আয় করেছে। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে এটি ১৩.২৫ কোটি, তারপরের দিন ১৮.৫ কোটি টাকা আয় করে। এরপর অষ্টম দিনে, বিশ্বকাপের ফাইনালের দিন মাত্র ১০.৫ কোটি আয় করে সালমানের ছবি। অন্যদিকে সোমবার সেই আয়ের মাত্রা কমল আরও অনেকটাই। সোমবার এই ছবি মাত্র ৬.৯৩ কোটি টাকা ঘরে তুলেছে বলে জানানো হয়েছে। ফলে ভারতীয় বক্স অফিসে এটি মোট ২৩৬.৮৩ কোটি টাকা আয় করেছে।

অন্যদিকে, যশরাজ ফিল্মসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে টাইগার ৩ মাত্র আট দিনে বিশ্বজুড়ে ৩৭৬ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ভারতীয় বক্স অফিস থেকে এসেছে ২৮০ কোটি টাকা। অন্য দেশ থেকে ৯৬ কোটি।

টাইগার ৩ ছবির মাধ্যমে ছয় বছর পর আবার টাইগার হয়ে ফিরেছেন সালমান খান। সঙ্গে আছেন জোয়া ক্যাটরিনা কাইফ। খলনায়কের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। এর আগে টাইগার ফ্র্যাঞ্চাইজির এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় মুক্তি পেয়েছে। এবার এল টাইগার ৩। এটি যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন ছবি।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম