শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

মায়ের কবরের পাশে লক্ষ্মীপুরে সমাহিত করা হবে হিমুকে


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-11-03 11:08:15
মায়ের কবরের পাশে লক্ষ্মীপুরে সমাহিত করা হবে হিমুকে

ছোটপর্দার তারকা অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন হিমু।

তবে অভিনয় শিল্পী সংঘ জানিয়েছে, আত্মহত্যা নাকি হত্যা; এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যেই হিমুর জানাজা ও দাফন নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনাক হাসান জানিয়েছেন, হুমায়রা হিমুকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার (০৩ নভেম্বর) বাদ জুম্মা চ্যানেল আই চত্বরে জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে তাকে।  

টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন হুমায়রা হিমু। ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও তার উপস্থিতি দেখা গেছে। মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এরপর বেশকয়েকটি সিনেমাশ কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে হিমু অভিনীত সিনেমা ‘তোরে কত ভালোবাসি’। এটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম