শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

আপনি পড়ছেন : বিনোদন

সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা


DhakaReport24.com || 2023-11-01 09:53:00
সুশান্তের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

অবশেষে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখণ্ডে। ‘বিগ বস’-এর ঘরে নিজের অতীতের প্রসঙ্গ তুললেন অভিনেত্রী। জানালেন কীভাবে এক রাতের মধ্যে তার জীবনে সমস্ত কিছু বদলে গিয়েছিল।

২০০৯ সালে হিন্দি সিরিয়াল ‘পবিত্র রিস্তা’র সম্প্রচার শুরু হয়। সেই সিরিয়ালে সুশান্তের সঙ্গে জুটি বেঁধেছিলেন অঙ্কিতা। রিল লাইফের ভালোবাসার প্রভাব রিয়েল লাইফেও পড়ে। তাদের প্রেম শুরু হয়। একসঙ্গে রিয়েলিটি শোয়েও অংশ নিয়েছিলেন দুজনে। এরপর সুশান্তের বড়পর্দার যাত্রা শুরু হয়। একের পর এক সাফল্য পেতে শুরু করেন অভিনেতা। তার কিছুদিন পরই দুজনের সম্পর্ক ভেঙে যায়।

প্রায় ছয় বছর সুশান্তের সঙ্গে ছিলেন অঙ্কিতা। বিচ্ছেদের কিছু সময় পর তিনি ভিকি জৈনকে বিয়ে করেন। স্বামীর সঙ্গেই ‘বিগ বস ১৭’-তে গিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি শোয়ের প্রতিযোগী মুনওয়ার ফারুকির সঙ্গে কথা বলতে গিয়েই সুশান্তের প্রসঙ্গ ওঠে। অঙ্কিতা জানান, সাফল্য পাওয়ার পর থেকেই সুশান্তের চারপাশের পরিবেশ-মানুষজন পাল্টাতে থাকে। অনেকে তাকে ভুল বোঝাতে থাকে।

এরপরই অঙ্কিতা জানান, এক রাতের মতো সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল। কোনো বড় কারণ ছিল না। অন্তত তিনি এমন কিছু জানতেন না। শুধু একটি রাতের মধ্যে তার জীবন বদলে গিয়েছিল। সেই সময় কেউ পাশে ছিল না। তিনি একা সব কিছু সামলেছেন। সুশান্তকে কখনও কোনো কিছুর জন্য আটকাননি। এমনটাও জানিয়েছেন অঙ্কিতা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম