শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

>> ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

>> অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

আপনি পড়ছেন : বিনোদন

অপু-বুবলী চলচ্চিত্রকে নিচে নামাচ্ছে: ডিপজল


DhakaReport24.com || 2023-10-30 09:43:30
অপু-বুবলী চলচ্চিত্রকে নিচে নামাচ্ছে: ডিপজল

কয়েকদিন পর পর অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। সামাজিক মাধ্যম হোক কিংবা গণমাধ্যমে সাক্ষাৎকার—একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না। এর একমাত্র কারণ, শাকিব খান।

শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস আর দ্বিতীয় বুবলী। প্রথমজনের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হলেও দ্বিতীয়জনের সঙ্গে ঝুলে আছে সম্পর্ক। এদিকে অপু-বুবলীর এমন পাল্টাপাল্টি আক্রমণে বিরক্ত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তাদের চুপ থাকতে বলেছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডিপজল বলেন, ‘তাদের উচিত এসব নোংরা নাটক বন্ধ করা। এতে করে ফিল্মের মান সম্মান নষ্ট হচ্ছে। মুসলমান হিসেবে শাকিব দুটো বিয়ে কেন, চারটে বিয়ে করতে পারে। তার সেই সামর্থ আছে। আমাদের ধর্মে এটা বৈধ। কিন্তু এটা নিয়ে এতো কথা এতো নাটক কেন উঠছে?’

তিনি আরও বলেন, ‘অপু-বুবলীর এসব কথাবার্তা কেউ ভালো চোখে দেখছে না। এসব আমাদের ফিল্ম জগতকে অনেক নিচে নামাচ্ছে। আমি দুজনকেই চুপ থাকতে বলব।’

ডিপজল বলেন, ‘অপুকে ফিল্মে আমি এনেছি। পারলে তুমি তোমার মুখটা সেলাই দিয়ে বন্ধ রাখো। যেখানে আছো সেখানে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকো। বুবলী তোমার যে কথাবার্তা এগুলো বন্ধ করলে ভালো হবে। বুবলীকেও বলব, তুমিও আর কিছু বইলো না। টিভিতে এসে কান্নাকাটি এসব খুব খারাপ। তোমাদের এসব মানুষ ভালো বলছে না। আমরা যা ফিল্মে মানুষদের অভিনয় করে দেখাই তোমরা সেগুলো বাস্তবে দেখাচ্ছ। তোমরা আর্টিস্ট, নিজেদের লুকিয়ে রাখো, দেখবা পাবলিক ইজ্জত দিবে।’

সবশেষ এক টেলিভিশন অনুষ্ঠানে অপু জানিয়েছেন, তিনি বুবলীকে ঘৃণা করেন। বুবলীও পাল্টা দিয়ে সামাজিক মাধ্যমে তাকে ‘কুকুর’ বলে কটাক্ষ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম