শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

আপনি পড়ছেন : বিনোদন

শরীর থেকে প্রাক্তনের স্মৃতি মুছে ফেললেন সামান্থা


DhakaReport24.com || 2023-10-12 14:06:45
শরীর থেকে প্রাক্তনের স্মৃতি মুছে ফেললেন সামান্থা

প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে কাছে আসার গুঞ্জনের মাঝেই দূরে যাওয়ার গল্প শোনালেন দক্ষিণি সুপারস্টার সামান্থা রুথ প্রভু। নিজের শরীর থেকে নাগার স্মৃতি মুছে ফেললেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
 
সম্প্রতি সামাজিক মাধ্যমে নাগার দেওয়া এক পোস্ট থেকে রটনা রটেছিল প্রাক্তন স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে সামান্থার। ফের নাকি কাছাকাছি আসছেন তারা। ঠিক তখনই দেখা গেল অভিনেত্রীর পাজরে করা নাগার ট্যাটুর অস্তিত্ব নেই।

নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার নামের ট্যাটু করিয়েছিলেন অভিনেত্রী। তার পাঁজরের ডান দিকে লেখা ছিল ‘চে’। এটি চৈতন্যের ডাকনাম। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে দেখা গেল, সামান্থার শরীরে সেই ট্যাটু আর নেই।

 
এরপর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন নেটাগরিকরা। চৈতন্যের সঙ্গে মিলে যাওয়া তো দূরের কথা, তার কাছাকাছিও ঘেঁষতে চান না অভিনেত্রী। ‘কফি উইথ করণ’-এর শেষ সিজ়নে কফি-আড্ডায় এসেও একই কথা বলেছিলেন সামান্থা।

২০১৭ সালে রূপকথার বিয়েতে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা ও নাগা চৈতন্য। হিন্দু মতে দুই তারকার বিয়ে তো হয়েছিলই। পরে খ্রিস্টান মতেও বিয়ে হয় তাদের। সামান্থা সোশ্যাল মিডিয়ায় পদবী বদলে আক্কিনেনি করার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় ঝড় ওঠে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের ঠিক চার বছর পর সামান্থা নেটিজেনদের আভাস দেন নাগার সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে। প্রথমে পদবী থেকে আক্কিনেনি সরিয়ে দেন তিনি। শেষ অবধি গত বছরর ২ অক্টোবর আলাদা হয়ে যায় এই জুটি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম