শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

সাকিবের রাজত্বে ভাগ বসালেন পরীমণি


DhakaReport24.com || 2023-10-12 10:06:00
সাকিবের রাজত্বে ভাগ বসালেন পরীমণি

দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের বিকল্প নেই। অনেকদিন ধরেই রাজত্ব করছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে রাজত্বটা ছিল ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণির। এই আধিপত্য ছিল অনুসারীর মাপকাঠিতে।

মাস দেড়েক আগে নেটমাধ্যমেও পরীমণিকে ছাড়িয়ে যান সাকিব আল হাসান। তবে একক রাজত্ব বেশদিন ধরে রাখতে পারলেন না এই ক্রিকেটার। ফের ১৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে তাকে ছুঁয়ে দিলেন পরী।

সাকিব-পরীমণি অনুসারীর সংখ্যায় এখন সমানে সমান। দুজনেই ১৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রথম স্থানে রয়েছেন। প্রতিযোগিতার এই দৌড়ে ১৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে ছিলেন ক্রিকেট তারকা মুশফিকুর রহিম। পরীমণি জায়গা সাকিবকে ছুঁয়ে দেওয়ায় দ্বিতীয় স্থানে আছেন জাতীয় দলের এই উইকেট রক্ষক।

সাকিব এই মুহূর্তে ব্যস্ত ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। তার নেতৃত্বে বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্বকাপের আসরে। অন্যদিকে পরীমণি ব্যস্ত আছেন শুটিং নিয়ে। মাতৃত্বকালীন বিরতি শেষে মাঠে নেমেছেন একগুচ্ছ ছবি নিয়ে। এই ফেরা-কে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস বলে আখ্যায়িত করেছেন তিনি। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম