শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

সাংবাদিক পাশে বসায় ক্ষোভ, এবার মুখ খুললেন অপু বিশ্বাস


DhakaReport24.com || 2023-10-11 13:43:30
সাংবাদিক পাশে বসায় ক্ষোভ, এবার মুখ খুললেন অপু বিশ্বাস

ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে মাঝে মাঝেই শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু এবার হলেন ভিন্ন কোনো কারণে। সম্প্রতি একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

ভিডিওতে দেখা যায়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক হঠাৎ পাশে বসায় তাকে সরে যেতে বলেন অপু বিশ্বাস, যা নিয়ে শুরু হয় নানা সমালোচনা ও চর্চা। কেউ কেউ বলতে থাকেন, ওই সাংবাদিককে অসম্মান করেছেন ঢালিউড কুইন।

এবার ছড়িয়ে পড়া সেই ভিডিও এবং সাংবাদিককে অসম্মানের অভিযোগের ব্যাপারে কথা বলেছেন এ চিত্রনায়িকা।  কদিন আগে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে ঘটনার প্রকৃত কারণ খোলামেলাভাবে জানান তিনি।

অপু বিশ্বাস বলেন, ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। ওই দিন সাংবাদিক ভাই খুব কাছে এসে বসেন আমার, যা একজন নারী হিসেবে অসম্মান মনে হয়েছে আমার কাছে। আর ভাইরাল হওয়া ভিডিওতে এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তখন কেন রিঅ্যাক্ট করেছিলাম আমি।

তিনি আরও বলেন, আবার তিনি কোনো বিনোদন বিটের সাংবাদিক নন। ফলে তাকে চিনতে পারিনি আমি। কম-বেশি সব বিনোদন সাংবাদিককেই আমি চিনি। আর নায়িকার পাশাপাশি আমি একজন নারী এবং একজন মা। একজন নারীকে সম্মান করা মানে একজন মা, বোন ও একজন মেয়েকে সম্মান করা।

একজন নারীকে সম্মান করার জন্য ঠিক কতটা দূরত্ব বজায় রাখা প্রয়োজন, সেটা একজন পুরুষের পাশাপাশি সবার জানা উচিত। এ ঘটনার মাধ্যমে সব মেয়েদের পক্ষ থেকে সংবাদমাধ্যমে আমি সেটাই জানালাম।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম