শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

>> ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

>> অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

আপনি পড়ছেন : বিনোদন

ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কাজ হারালেন মিয়া খলিফা


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-10-10 20:04:45
ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কাজ হারালেন মিয়া খলিফা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য দীর্ঘদিন ধরে দেশটির স্বাধীনতাকামীদের সঙ্গে নিয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সশস্ত্র ইসলামী গোষ্ঠী হামাস। 

সংগঠনটি গত শনিবার হঠাৎ করেই ইসরাইলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে। তাদের আক্রমণে নিহত হয় অসংখ্য ইসরাইলি। ইসরাইল সরকারও প্রতিশোধ নিতে গাজায় হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে। 

এ হত্যাযজ্ঞ চলমান। এ পরিস্থিতিতে বিশ্বের বিনোদন মিডিয়ার বিভিন্ন অঙ্গনের তারকারা নিজেদের পছন্দের পক্ষকে সমর্থন করে বিবৃতি দিচ্ছেন। কেউ ইসরাইলের পক্ষে, আবার কেউবা ফিলিস্তিনের পক্ষে। 

ফিলিস্তিনের পক্ষে ঠিক এমন সমর্থন জানানোর কারণে কাজ হারিয়েছেন সাবেক পর্নো তারকা মিয়া খলিফা। পর্নো জগত ছেড়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। 

ইসরাইলের অভ্যন্তরে হামাসের অভিযানকে তিনি স্বাগত জানিয়ে ফিলিস্তিনকে সমর্থন করায় তার গুরুত্বপূর্ণ একটি বিজনেস ডিল হাতছাড়া হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। 

রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে মিয়া খলিফার একটি চুক্তি হওয়ার কথা ছিল কোনো ব্যবসা নিয়ে; কিন্তু ফিলিস্তিনের পক্ষে এক্সে (সাবেক টুইটার) লাগাতার টুইট করার কারণে এ বিজনেস ডিল বাতিল করেছেন টড। 

এক্সে মিয়া লিখেছেন- ‘ফিলিস্তিনের অবস্থা দেখেও যদি তাদের সমর্থন না করেন তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন। আর ইতিহাস এটা ঠিক প্রমাণ করে দেবে।’ 

তিনি আরও একটি টুইটে লিখেছেন- ‘কেউ প্লিজ ফিলিস্তিনের বিপ্লবীদের বলুন তাদের ফোন ঘুরিয়ে হরিজন্টালভাবে ভিডিও রেকর্ড করতে।’ 

জবাবে টড টুইট করেন- ‘কী ভয়ঙ্কর একটা টুইট মিয়া খালিফা। এসব দেখে তোমাকে এখনই বরখাস্ত করা হলো। জাস্ট অসহ্য একেবারে।’ জবাবে মিয়াও লিখেছেন- ‘আমার কাছে তাদের অত্যাচারের ভিডিও আছে। কেউ যেন চাপ না নেয়।’

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম