শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে : পূজা


DhakaReport24.com || 2023-10-05 16:18:30
অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে : পূজা

‘লিপস্টিক’ নামের একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। যেখানে তার বিপরীতে কাজ করেছেন অভিনেতা আদর আজাদ। 

ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি...এমনই এক গল্পে এগিয়ে যেতে থাকে ‘লিপস্টিক’ সিনেমার দৃশ্যপট। যেখানে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা। 

সিনেমাটির গল্প প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এ ছবিতে বুচিও এমন।’ 

পূজার কথায়, ‘সত্যি বলছি, লিপস্টিক দারুণ একটি সিনেমা হবে। আমরা যারা সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত, তারা সবাই তৃপ্ত এতে কাজ করতে পেরে।’ 

নায়িকা জানালেন, ‘সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে। শুধু বুচির নায়িকা হওয়ার কয়েকটি দৃশ্যের শুটিং বাকি। এটি শেষ হলেই এই সিনেমার কাজ শেষ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম