শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

>> ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

>> অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ

আপনি পড়ছেন : বিনোদন

ভালবেসে বিয়ে করছেন বিতর্ক-কন্যা ‘উরফি’


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-10-03 21:04:00
ভালবেসে বিয়ে করছেন বিতর্ক-কন্যা ‘উরফি’

নিয়মিত অর্ধনগ্ন ছবি প্রকাশ করে নিয়মিত খবরের শিরোনাম হন উরফি জাভেদ। এ নিয়ে কম সমালোচনার শিকার হন না তিনি। যদিও সেসবে তিনি তোয়াক্কা করেন না। বরং সেসব সমালোচনায় অনুপ্রাণিত হয়ে আরও বেশি খোলামেলা ছবি প্রকাশ করেন।

মূলত এসব কারণে সংবাদের শিরোনামে থাকেন উরফি। তবে এবার এই বিতর্কিত অভিনেত্রীর খবরের আসার কারণ ভিন্ন। গুঞ্জন উঠছে বিয়ের পিঁড়িতে বসছেন উরফি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ছবিও।

ছবিতে দেখা যাচ্ছে, এক রহস্যময়ী পুরুষের হাতে হাত রেখে পূজা করছেন উরফি। তবে ছবিতে থাকা পুরুষের মুখ দেখা যাচ্ছে না। ভালোবাসার ইমোজি দিয়ে ঢাকা তার মুখ। উরফি ও তার সঙ্গীর সামনে জ্বলছে আগুন। চারপাশে ছড়ানো রাশি রাশি ফুল। ছবি থেকেই স্পষ্ট, একসঙ্গে কোনও পূজা করছেন তারা।

উরফিকে গাঢ় নীল রঙের একটি সালোয়ার কামিজযে দেখা গেছে ছবিতে। মাথা ঢাকা ছিল ওড়নায়। সাধারণত এমন পোশাকে দেখা যায় না উরফিকে। তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন? সেকারণেই কি এমন সামাজিক বেশে ধরা দিয়েছেন? প্রশ্নগুলো উঁকি দিচ্ছে নেটিজেনদের মাথায়। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি বিতর্কিত এ অভিনেত্রী। 
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম