শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

আমার কোনো ক্ষতি হলে রাজ দায়ী থাকবে: রাজ রিপা


DhakaReport24.com || 2023-09-30 12:12:30
আমার কোনো ক্ষতি হলে রাজ দায়ী থাকবে: রাজ রিপা

সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয়জন। গতকাল  শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালীন দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়।

মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপরই দুই পক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন ছয়জন। তারা হলেন—শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে রাজ রিপা জানিয়েছেন, তার ক্যারিয়ার ও তার কোনো ক্ষতি হলে মোস্তফা কামাল রাজ ও শরিফুল রাজ দায়ী থাকবেন। এ প্রসঙ্গে নিজের ফেসবুকে রিপা লেখেন, ‘আমাদের দলের কাউকে এবং আমার ফিল্মের ক্যারিয়ার ও আমার যদি কোনো ক্ষতি হয়, তার জন্য আমাদের হুমকি দেওয়া ডিরেক্টর মোস্তফা কামাল রাজ ভাই ও পানির বোতল ফিক্কা (পড়ুন ছুড়ে মারা) মেরে শাসানো অভিনেতা শরিফুল রাজ ভাই দায়ী থাকবে। এবার চালিয়ে যান আপনাদের পলিটিক্স। মদ খেয়ে খেলার মাঠে মাতলামি, বাহ বাহ।’ 

এরপর কয়েক ঘণ্টা পর একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন রাজ রিপা। ক্যাপশনে তিনি লেখেন, ‘ক্রিকেট খেলার মাঠে সত্যিটা দেখেন। আপনারাই দেখেন, কমলা রঙ্গের গেঞ্জি পরা দল মোস্তফা কামাল রাজ ভাইয়ের দল আমাদের কীভাবে হামলা করেছে। হাতে ব্যাট, স্ট্যাম্প নিয়েই মারছে আমাদের দলকে।’

তবে যাদের ওপর অভিযোগ সেই মোস্তফা কামাল রাজ এবং শরিফুল রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে দীপংকর দীপনও অফিসিয়াল ভাবে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম