শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

নচিকেতা ও মানিকের ‘নীল পরকীয়া’


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-09-26 16:13:15
নচিকেতা ও মানিকের ‘নীল পরকীয়া’

‘মনের উঠোনে শিরায় মগজে বখাটে কালো ধোঁয়া/ড্রইংয়ে সিলিংয়ে বিছানা বালিশে নীল নীল পরকীয়া’, এমন কথায় সুর যোগ করে গান নিয়ে হাজির হয়েছেন ভারতের বাংলা গানের কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। গানের শিরোনাম ‘নীল পরকীয়া’। সংগীতায়োজন করেছেন পারভেজ জুয়েল। গানের গল্পনির্ভর সংগীতচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক এবং তার প্রোডাকশন হাউস প্রেক্ষাগৃহ মিউজিক ফ্যাক্টরি। কথা ও সুর সাজিয়েছেন আমিরুল মোমেনীন মানিক নিজেই। ‘মানিক মিউজিক’ নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

গানের বিষয়ে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘বর্তমানে পরকীয়া একটি ব্যধিতে পরিণত হয়েছে। অসংখ্য সুখী ও সুন্দর পরিবার এই অবক্ষয়ের কারণে ধ্বংস হয়ে গেছে এবং যাচ্ছে।’

নচিকেতা আরও বলেন, “আমার কাছে মনে হয় পরকীয়ায় সংসার ভেঙে দেওয়া আর একটি পরিবারের সব সদস্যকে হত্যা করা সমপরিমাণের অপরাধ । ভয়াবহ এই পরকীয়ার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে আমি ও মানিক দুজন মিলে গাইলাম ‘নীল পরকীয়া’ । হৃদয়স্পর্শী কাহিনিকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে এর ভিডিও। আশা করি, ‘নীল পরকীয়া’ ছড়িয়ে যাবে এবং এর মধ্য দিয়ে পরকীয়ার বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন তৈরি হবে।”

নীল পরকীয়ার ভিডিও নির্মাতা শাহরিয়ার পলক বলেন, ‘আমি অসংখ্য ভিডিওচিত্র নির্মাণ করেছি কিন্তু এই গানটি নির্মাণ করতে অন্যরকম প্রেরণা পেলাম। জীবনমুখী গানের স্থপতি নচিকেতা চক্রবর্তী এবং দরাজ কণ্ঠের আমিরুল মোমেনীন মানিক দুর্দান্ত গেয়েছেন। গানটি চমৎকার বলেই আমি এবং আমার টিম হৃদয়গ্রাহী একটি ভিডিওচিত্র নির্মাণের চেষ্টা করছি। এখন দর্শকদের ভালো লাগলেই আমাদের শ্রম সার্থক হবে।’

নচিকেতা ও মানিক এর আগেও জুটি বেঁধে বেশ কটি গান করেছেন। ২০১৪ সালে দু’জনের কণ্ঠে ‘আয় ভোর’ শিরোনামের গান প্রকাশিত হলে দুই বাংলায় ব্যাপক সাড়া পড়ে। এরপর, মানিক নচিকেতার কথা ও সুরে ‘কলেজ লাইফ’ ও ‘তুমি কোন্ পার্টির লোক’ শিরোনামে আরও দুটি গান করেন।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম