শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

কেন নিজেকে বদলে ফেললেন, জানালেন এমি জ্যাকসন


বিনোদন ডেস্ক
DhakaReport24.com || 2023-09-25 18:09:45
কেন নিজেকে বদলে ফেললেন, জানালেন এমি জ্যাকসন

সম্প্রতি ভক্তদের নিজের নতুন লুকে চমকে দেন বলিউড অভিনেত্রী এমি  জ্যাকসন। যার রূপে ঘুম উড়ত অনুরাগীদের, সেই অভিনেত্রীরই বদলে যাওয়া চেহারা দেখে চমকে উঠেন সকলে।  

অনেকেরই ধারণা, সার্জারি করিয়ে নিজের চেহারা বদলে ফেলেছেন এমি । সামাজিক মাধ্যমে অভিনেত্রীর চেহারা বদল নিয়েও শুরু হয় তুমুল আলোচনা। ‘ওপেনহেইমার’ অভিনেতা সিলিয়ান মারফির সঙ্গেও তুলনা করা হয় এ তারকার। 

বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই এ বিষয়ে মুখ খুললেন এমি । টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত একমাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি ইউকেতে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’


অভিনেত্রী আরও বলেন, ‘অনলাইনের সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমি পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করেছি যারা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলেছেন, তাদের প্রশংসা করা হয়েছে। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রল করার অধিকার তাদের আছে।’

সিলিয়ান মারফির সঙ্গে তুলনা প্রসঙ্গে এমি র ভাষ্য, ‘আমি তাহলে আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’

প্রসঙ্গত, বলিউডে খুব অল্প সময়েই কাজ করেছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। তবে সেই ক্ষুদ্র সময়েই ভক্তদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। রজনীকান্ত, অক্ষয় কুমারের বিপরীতে কাজ করে ক্যারিয়ারে ভালো কিছুর বার্তাও দিয়েছিলেন। এমনকি টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে ২০১২ সালের সবচেয়ে আকাঙ্খিত নারী ছিলেন তিনি। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম