শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

বিশ্রাম শেষে কাজে ফিরছেন নুসরাত ফারিয়া


DhakaReport24.com || 2023-08-26 17:06:30
বিশ্রাম শেষে কাজে ফিরছেন নুসরাত ফারিয়া

বেশ কিছুদিন যাবত চোখের সমস্যায় ভুগছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অবশেষে গত ১৩ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে চোখে অস্ত্রোপচার করান। এরপর থেকে বিশ্রামে আছেন তিনি। এখন অনেকটাই সুস্থ—শিগগিরই কাজে ফিরবেন এ অভিনেত্রী।

ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরেই আমার ডান চোখে সংক্রমণ হয়েছিল। সেটা নিয়েই কাজ করছিলাম। একসময় ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত আমাকে বিশ্রামে থাকতে হবে। এরপর কাজে ফিরতে পারব বলে আশা রাখছি।’

সেপ্টেম্বরের শুরুতে ফারিয়া রাজধানীর একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এরপর ২৫ সেপ্টেম্বর কলকাতার সিনেমার কাজ শুরু করবেন তিনি। এছাড়া ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথাও রয়েছে এই অভিনেত্রীর। ওই উৎসবে প্রদর্শিত হবে তার অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।

সম্প্রতি অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ শেষ করেছেন নুসরাত ফারিয়া। গত ঈদের সিনেমা ‘সুড়ঙ্গ’-তে আইটেম গার্ল হিসেবে দেখা মিলেছে তার। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ছবিটি। এছাড়া টলিউডের ‘আবার বিবাহ অভিযান’ সিনেমায় দেখা গেছে তাকে। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের ‘মেনুকা’ গানে কোমর দুলিয়েছেন এই অভিনেত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম