শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

সরকারি গাড়িতে শুটিংয়ে গিয়ে বিতর্কে নুসরাত


DhakaReport24.com || 2023-07-20 16:19:30
সরকারি গাড়িতে শুটিংয়ে গিয়ে বিতর্কে নুসরাত

শুটিং ফ্লোরে সরকারি গাড়ি নিয়ে হাজির হওয়ায় বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান । ‘মেন্টাল’ ছবির শুটিং স্পটে এ কাণ্ড ঘটে। গাড়ি নিয়ে কেন ব্যক্তিগত কাজে ঘুরছেন অভিনেত্রী, তা নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, সরকারি গাড়িতে অভিনেত্রীকে শুটিংয়ে আসতে দেখে রীতিমতো চটেছেন নেটিজেনরা। কটাক্ষ করতেও ছাড়ছেন না তাদের অনেকে।

সমালোচনাকারীরা বলছেন, আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালনে মন না থাকলেও সরকারি গাড়িতে ঠিকই ঘুরে বেড়াচ্ছেন নুসরাত। একজন বলেন , ‘নিজের গাড়িতে কেন নয় এই দুই শিল্পী? না তো পার্লামেন্ট যাচ্ছেন, না তো রাজনীতির প্রয়োজনে কোথাও। সেখানে ক্ষমতার অপব্যবহার করার কী দরকার?’

সম্প্রতি নিজেদের প্রোডাকশন হাউস উদ্বোধন করেছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। এই প্রযোজনা সংস্থার ব্যানারেই পরিচালক বাবা যাদবের পরিচালনায় প্রথম ছবিতে জুটি হিসেবে দেখা যাবে নুসরাত ও যশকে। ছবির নাম ‘মেন্টাল’।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম