শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

মাত্র ১৭ বছর বয়সে মা হয়েছিলেন রানি


DhakaReport24.com || 2023-07-20 12:00:30
মাত্র ১৭ বছর বয়সে মা হয়েছিলেন রানি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি মাত্র ১৭ বছর বয়সে মা হয়েছিলেন। সম্প্রতি ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ খ্যাত এই নায়িকার একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি ফাঁস করেন এমন গোপন তথ্য।

বর্তমানে তিনি বর্তমানে ৪৫ বছর বয়সের মধ্যবয়সী এক নারী। কাজ করছেন গল্পপ্রধান চরিত্রে। অথচ যখন তার ক্যারিয়ার মাত্র শুরু হয় তখনই মায়ের চরিত্রে অভিনয় করেন রানি। তখন তার বয়স ছিল ১৭ বছর। তরুণী বয়সে এবং নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরুর সময়েই মায়ের চরিত্রে অভিনয়, বিষয়টি নিয়ে বেশ শঙ্কায় ছিলেন অভিনেত্রী।

ভাইরাল ওই সাক্ষাৎকারে রানি বলেন, যখন আমি ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ করেছিলাম, তখন আমার বয়স ছিল ১৭। এত অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করার সময় খুব নার্ভাস লেগেছিল। তাও ভাগ্যিস পরে টিনা চরিত্রটির মৃত্যু হয়। না হলে পুরো ছবি জুড়ে মা হয়ে ঘুরতে হতো।

প্রসঙ্গত, ২০১৪ সালে যশ চোপড়ার ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখোপাধ্যায়। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার। মেয়ে হওয়ার আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মেয়ে একটু বড় হতেই ফের ফেরেন বলিউডের পর্দায়। সবশেষ রানি মুখোপাধ্যায়কে দেখা গেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে। এতে এক লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। যে তার সন্তানদের ফিরে পেতে নরওয়ে সরকারের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধে নামেন। ছবিতে রানির বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম