শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

রাজনীতিবিদদের ‘অশিক্ষিত’ বলে বিপাকে কাজল


DhakaReport24.com || 2023-07-09 11:05:15
রাজনীতিবিদদের ‘অশিক্ষিত’ বলে বিপাকে কাজল

সমালোচনা যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী কাজলের। কয়েক দিন আগে সামাজিকমাধ্যম থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন। তার কদিনের মাথায় ফের বিতর্কিত তিনি। কাজল এবার ভারতের রাজনীতিবিদদের ‘অশিক্ষিত’ বলে পড়েছেন বিপাকে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘ভারতের মতো দেশে পরিবর্তনের গতি অত্যন্ত কম। আমরা রীতিনীতি আর চিন্তাভাবনা ধরনের মধ্যে ফেঁসে রয়েছি। এর সরাসরি প্রভাব শিক্ষায় পড়ে। আমাদের রাজনৈতিক নেতাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই।’

সামাজিকমাধমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই ভিডিও। অভিযোগ করা হয়, দেশের রাজনীতিবিদদের প্রকারান্তরে অশিক্ষিত বলেছেন অভিনেত্রী। কীভাবে রাজনীতিবিদদের সম্পর্কে এমন অপমানকর মন্তব্য কাজল করতে পারেন? এই প্রশ্ন তোলা হয়। 

শেষে টুইটারে কাজল লেখেন, ‘আমি শুধু শিক্ষার এবং তার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। কোনো রাজনৈতিক নেতার সম্মানহানি আমার অভিপ্রায় ছিল না, আমাদের বহু মহান নেতা রয়েছেন, যারা দেশকে সঠিক পথে চালিত করছেন।’

এদিকে ২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘লাস্ট সিরিজ’। এতে কাজল ছাড়াও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, তামান্না ভাটিয়া, বিজয় বর্মা, ম্রুনাল ঠাকুর, নীনা গুপ্ত প্রমুখ। এই সিরিজটির প্রচারণা করতেই নেটদুনিয়া থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে সমালোচিত হয়েছিলেন। এবার হচ্ছেন রাজনীতিবিদদের ‘অশিক্ষিত’ বলে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম