শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

শঙ্কায় শ্রীদেবী কন্যা জাহ্নভীর ক্যারিয়ার


DhakaReport24.com || 2023-07-08 21:32:30
শঙ্কায় শ্রীদেবী কন্যা জাহ্নভীর ক্যারিয়ার

বলিউডে পা রাখার পর থেকে খুব একটা চমক দেখাতে পারেননি প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। যেন কোনোরকম টেনেটুনে এগোচ্ছে তার ভাগ্যলক্ষী। এরমধ্যেই তার আসন্ন একটি সিনেমা নিয়ে আবার সমালোচনার মুখে তিনি। 

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। সেই থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে তার। সামনেই মুক্তি পেতে যাচ্ছে ‘বাওয়াল’ নামে আরেকটি সিনেমা। এটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। 

এ সিনেমার মধ্যে দিয়েই প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাধতে যাচ্ছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর। কিন্তু টিজার মুক্তির পর থেকেই তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে তা। কারণ প্রথম থেকে একটি সাধারণ প্রেম কাহিনির মনে হলেও টিজারের শেষ দৃশ্যে এসে দেখানো হয়েছে দুই মুখ্য চরিত্র বন্দি এক নাৎসি জার্মান গ্যাস চেম্বারে। আর এতেই চটেছেন নেটিজেনরা। 

অনেকেই বলছেন, ‘প্রেম কাহিনির মধ্যে গণহত্যা কেন?’ যদি এ সিনেমাও ব্যর্থ হয় তাহলে শঙ্কায় পড়ে যাবে জাহ্নবীর ভবিষ্যৎ। কারণ তার ক্যারিয়ারে তখন সফল সিনেমার চেয়ে ব্যর্থ সিনেমার সংখ্যাই বেশি। ২১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিনেমাটি।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম