শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

বিরত থাকার কারণ জানালেন পূর্ণিমা


DhakaReport24.com || 2023-06-12 14:57:15
বিরত থাকার কারণ জানালেন পূর্ণিমা

গরমের কারণে নতুন কোনো কাজে হাত দেননি জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রচণ্ড গরমকে আপাতত এড়িয়ে চলছেন তিনি। জানিয়েছেন গ্রীষ্মের খরতাপ না কমলে নুতন করে কাজ করার কোনো সম্ভাবনা নেই। যদিও গত দুদিন ধরে আবহাওয়া আগের তুলনায় কিছুটা শীতল। কিন্তু সেটা কতদিন থাকবে তার ওপর নির্ভর করবে নতুন কাজের শিডিউল। এমনটাই বলেছেন পূর্ণিমা। 

তিনি বলেন, ‘এ মুহূর্তে যে গরম পড়েছে, এ অবস্থায় কাজ করা আপাতত আমার পক্ষে সম্ভব নয়। গরমটা একটু কমলে নতুন কাজের কথা ভাবব। সেটা হতে পারে আগামী ঈদের পর। তবে যাই করি না কেন ভালো গল্পের সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করব।’ এদিকে গত রোজার ঈদে পূর্ণিমা অভিনীত ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজ দর্শেকর মধ্যে বেশ সাড়া ফেলেছে। 

এদিকে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে তিনটি সিনেমায় কাজ করছেন এ নায়িকা। এর মধ্যে ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’ সিনেমার কাজ প্রায় শেষ। ‘জ্যাম’ অর্ধসমাপ্ত। তিনটি সিনেমায়ই তার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন এ নায়িকা। তবে এ মুহূর্তে নতুন কোনো অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে না। তবে ঈদের পর তাকে নতুন অনুষ্ঠানে দেখা যাবে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম