সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

পুলিশের হাতে অস্বস্তিকর অবস্থায় প্রিয়াঙ্কা-শাহীদ


DhakaReport24.com || 2023-04-16 15:21:00
পুলিশের হাতে অস্বস্তিকর অবস্থায় প্রিয়াঙ্কা-শাহীদ

বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাকে নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। তারই ধারাবাহিকতায় এবার জানা গেল নতুন তথ্য। পুলিশের হাতে অস্বস্তিকর অবস্থায় শাহীদ কাপুরের সঙ্গে ধর পড়েছিলেন প্রিয়াঙ্কা।

ঘটনাটি ২০১১ সালের। ভারতের আয়কর দফতর থেকে অভিযান চালানো হয়েছিল প্রিয়াঙ্কার বাড়িতে। আয়কর কর্তাদের দরজায় টোকা পড়তেই দেখা যায় অবাক করা ঘটনা। শোনা যায়, তারা দরজা খুলতেই দেখেছিলেন শাহীদ কাপুরকে। শুধু তাই নয়, সেদিন শাহিদ কাপুর কেবল তোয়ালে পরেই সামনে এসেছিলেন।

এদিকে বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন। এবার মুখ খুললেন। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, শাহীদ তার বাড়িতেই ছিল। কারণ তাদের বাড়ির মাঝে দূরত্ব ছিল মাত্র তিন মিনিটের। তবে তার মানে এই নয় যে যা ইচ্ছা তাই বলা যায় বা লেখা যায়। এতে যে মানুষটি সম্পর্কে আছে তার ঠিক কতটা সমস্যা হতে পারে অনেকে অনুমাণ করে উঠতে পারেন না।

পিগি চপস এরইমধ্যে হলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন। কাজ করেছেন জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে। বর্তমানে তিনি ব্যস্ত জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ নিয়ে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মানবিক কাজের জন্য আগে থেকেই পরিচিত দক্ষিণি অভিনেতা রাঘব লরেন্স। প্রায় সময়ই বিভিন্ন মানবিক কাজে দেখা যায় তাঁকে। এরই ধারাবাহিকতায় এবার ১৫০ জন অনাথ শিশুকে দত্তক নিলেন তিনি। এই শিশুদের ভরণপোষণের পাশাপাশি তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তিনি। টুইট করে সংবাদটি নিজেই প্রকাশ করেছেন অভিনেতা রাঘব। খবর পিঙ্কভিলার
 
নতুন সিনেমার গান প্রকাশ উপলক্ষে রাঘব লরেন্সের আসন্ন কাজটি করেছেন।
 শিশুদের সঙ্গে এ ছবিটি পোস্ট করেন রাঘব লরেন্সফেসবুক
গান প্রকাশ অনুষ্ঠান থেকে দত্তক নেওয়া শিশুদের সঙ্গে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করেন রাঘব। ক্যাপশনে লিখেন, ‘আপনাদের সঙ্গে আমার আনন্দের খবরটি ভাগ করে নিতে চাই। “রুধরান” সিনেমার অডিও প্রকাশ উপলক্ষে আমি ১৫০ জন শিশুকে দত্তক নিয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। আপনাদের দোয়া চাই।’

তাঁর এই পোস্টের কমেন্টে অনেকেই তাঁর এই মানবিক কাজের জন্য প্রশংসা করেছেন। শুধু ভক্তরাই তাঁর প্রশংসা করেননি, অনেক তারকাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণি তারকা আল্লু অর্জুনও তাঁর এমন কাজে মুগ্ধ হয়েছেন। অভিনেতার পোস্ট করা ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে আল্লু অর্জুন প্রতিক্রিয়া জানিয়েছেন।
এর আগেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন লরেন্স। অনেক শিশুর স্কুলের জন্য অর্থ প্রদান, হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার ইত্যাদি কাজে সহযোগিতা করেছে তাঁর দাতব্য প্রতিষ্ঠান লরেন্স চ্যারিটেবল ট্রাস্ট।

 
আজ রাঘব লরেন্স অভিনীত তামিল সিনেমা ‘রুধরান’ মুক্তি পেয়েছে। থ্রিলার ঘরানার এই ছবিতে রাঘবের বিপরীতে দেখা যাবে প্রিয়া ভবানী শংকরকে। মুক্তির আগেই সিনেমাটি আইনি ঝামেলায় পড়েছিল। কিছু আর্থিক লেনদেনের কারণে মাদ্রাজ হাইকোর্ট এই ছবি মুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। সেই ঝামেলা এড়িয়ে আজ মুক্তি পেয়েছে সিনেমাটি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম