শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

মনামীর বিকিনিতে বুঁদ নেটদুনিয়া


DhakaReport24.com || 2023-03-02 10:31:45
মনামীর বিকিনিতে বুঁদ নেটদুনিয়া

কয়েকদিন আগেই ৩৮ বছরে পা দিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। চলতি বছর জন্মদিনটা থাইল্যান্ডে কাটিয়েছেন অভিনেত্রী। সমুদ্রের পানিতে নেমে কেক হাতে ছবিও পোস্ট করেছেন। এরপরই ফুকেত থেকে নতুন ছবি পোস্ট করেছেন মনামী।

নীল-সাদা বিকিনির উপর সাদা জালের মতো পোশাক পরে অভিনেত্রী। হাতে চুলে আলগা হাত খোঁপা উঁচু করে বাঁধা। হাতে সোডার ক্যান, চোখে নীল রোদচশমা পরে নতুন একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।

ফুকেতের সমুদ্রপাড়ে মনামীর নতুন ছবিতে মুগ্ধ নেটপাড়া। ছবি পোস্ট করে ক্যাপশনে মনামী লিখেছেন, ‘স্বপ্ন! আমি তোমাকেই দেখছি।’

অভিনেত্রীর নতুন ছবিতে বুঁদ নেটপাড়া। তবে প্রশংসার পাশাপাশি নতুন ছবিতে ট্রলেরও শিকার অভিনেত্রী। এক নেটিজেনর মন্তব্য, এই নারী দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে। অপর একজন লিখেছেন, এটা ভালো, ফ্যাশনের ক্ষেত্রে ফ্যাশন। পরে আবার মাছ ধরার কাজেও আসবে।

শিগগিরই পর্দায় অন্যরকম চরিত্রে দেখা যাবে মনামীকে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে গীতা সেনের ভূমিকায় দেখা যাবে তাকে। বড়পর্দায় মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় তিনি। ‘পদাতিক’ ছবিতে ‘গীতা সেন’র লুকে নজর কেড়েছেন তিনি।

বয়স চল্লিশ ছুঁইছুঁই অভিনেত্রী প্রায়শই হট লুকে ধরা দেন সামাজিক মাধ্যমে। টলিউডের অন্যতম স্টাইল আইকন মনামী ঘোষ। বড় পর্দা ও ওটিটিতে দাপিয়ে অভিনয় করছেন। দু-দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেত্রী। তার লাস্যের ছটায় মুগ্ধ নেটপাড়া।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম