শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

জ্যাকলিনকে বাঁচাতে আদালতে সুকেশ!


DhakaReport24.com || 2023-02-25 12:07:15
জ্যাকলিনকে বাঁচাতে আদালতে সুকেশ!

আগেও বহুবার বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। গতকালও (শুক্রবার) ঘটালেন। এদিন দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজির করা হয়েছিল তাকে। সেখানে তিনি বলেন, ‘জ্যাকলিন এই মামলার অংশ নয়, ওর কোনো চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি।’

এর আগে যখন দিল্লি আদালত থেকে সুকেশকে জেরা করার জন্য নিয়ে গিয়েছিল আর্থিক দুর্নীতি শাখা, তখন অবাক কাণ্ড করেছিলেন তিনি। পাশে জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে থাকা এক সাংবাদিককে সুকেশ বলেন, “আমার পক্ষ থেকে ওকে ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা জানিয়ো।

সুকেশকে তখন জানানো হয় জ্যাকলিনের মনোভাব। সাংবাদিক সুকেশকে বলেন, ‘জ্যাকলিনের মতে, আপনি ওকে ব্যবহার করেছেন।’ সুকেশ তার জবাবে বলেন, ‘আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। ওর কাছে নিজস্ব যুক্তি আছে। আমি জ্যাকলিনের সম্পর্কে কোনো কথাই বলব না। তবে এটুকুই বলব যে, আমি তাকে ভালোবাসি, তাই তাকে রক্ষা করার দায়িত্ব আমার।’

অন্য দিকে, জিজ্ঞাসাবাদের সময় জ্যাকলিন স্পষ্ট জানান, সুকেশ তার আবেগ নিয়ে খেলা করেছেন। জীবন দুর্বিষহ করে তুলেছেন তার। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের চোখে ২০০ কোটি টাকা নয়ছয়ের মামলায় জ্যাকলিনও সমান অপরাধী।

প্রসঙ্গত, শুধু জ্যাকলিন নয়, এই মামলায় নাম জড়িয়েছে আরেক বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিরও। সুকেশ জানান, তার টাকাতেই মরক্কোতে বাড়ি কেনেন নোরা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম