শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

ছেলের মা হলেন পিয়া


DhakaReport24.com || 2021-02-08 21:23:15
ছেলের মা হলেন পিয়া



ছেলের মা হলেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। 

এ তথ্য নিশ্চিত করেছেন পিয়ার স্বামী ফারুক হাসান সামীর।

তিনি বলেন, খুবই ইমোশনাল একটি মুহূর্ত এটি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ওর নাম ঠিক করেছি অ্যারিস হাসান। আমি শিওর, অ্যারিস পিয়ার মতোই দুষ্টু হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি পিয়ার মা হওয়ার সম্ভাব্য তারিখ ছিল। কিন্তু তার আগেই সিজারের মাধ্যমে জন্ম নিল এই দম্পতির প্রথম সন্তান। তারা এই মুহূর্তে সন্তানের ছবি প্রকাশ করতে চান না। মা-ছেলে দুজনেই ভালো আছে বলে জানিয়েছেন সামীর।

গত বছরের ৮ অক্টোবর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান পিয়া। গর্ভবতী অবস্থায় একাধিক ফটোশুটে অংশ নেন তিনি। সেসব ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়িয়েছে অনলাইনের দুনিয়ায়। অন্তঃসত্ত্বা পিয়া নানা অভিজ্ঞতার কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

ক্যারিয়ারের শুরুর দিকে সামীরের সাথে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন োমীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির এটি প্রথম সন্তান।

আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল পিয়ার। তাই পড়াশোনা করছেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।