শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

তানজীব সারোয়ারের নায়িকা দীঘি


DhakaReport24.com || 2023-01-16 10:33:00
তানজীব সারোয়ারের নায়িকা দীঘি

কদিন আগেই ৬ কেজি ওজন কমানোর খবর দিয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। নতুন ফিগারে নায়িকার কাজ দেখার অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। এবার এলো সেই খবর।

সম্প্রতি নতুন ফিগারে একটি মিউজিক ভিডিওর কাজ করেছেন দীঘি। ‘ভালো থাকার কারণ’ শিরোনামের গানটির গায়ক তানজীব সারোয়ার। ভিডিওতে দীঘির নায়ক হিসেবে অভিনয়ও করেছেন তিনি।

তানজীব সারোয়ার বললেন, ‘বিষয়টি আসলে বেশ প্রেমময়। ১১ ও ১২ জানুয়ারি আমি আর দীঘি দারুণ সময় পার করেছি ধামরাই অঞ্চলে। আমি মূলত গায়ক মানুষ। তবে এই দুটো দিন দীঘির নায়ক হয়ে ছিলাম।’

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা-সুরও করেছেন তানজীব। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। সাভারের ফিল্মভ্যালিসহ বিভিন্ন লোকেশনে ঘুরে মিউজিক্যাল ফিল্ম আকারে ভিডিওটি বানিয়েছেন উজ্জ্বল রহমান।

আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম