শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

আমাকে ডিভোর্স দেওয়ায় তাকে ধন্যবাদ: মম


DhakaReport24.com || 2022-12-29 12:43:45
আমাকে ডিভোর্স দেওয়ায় তাকে ধন্যবাদ: মম

চার বছর গোপন রাখার পর অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। এবার তাদের বিচ্ছেদেরও খবর এসেছে দুই বছর পর।

দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৫ সালে ২০ নভেম্বর বিয়ে করেছিলেন শিহাব শাহীন ও মম। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন তারা। এর মাত্র এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন মম-শিহাব। 

বুধবার মম জানিয়েছেন, ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ডিভোর্স দিয়েছেন শিহাব শাহীন।

মম বলেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে? অথচ আমরা সংসার করছি না, এটি বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে। মম জানিয়েছেন, শিহাব শাহীনের কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্তটা আসে। বিচ্ছেদের এমন সিদ্ধান্ত আসার পর মম ধন্যবাদও জানিয়েছেন শিহাব শাহীনকে।

মম বলেন, তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ। কারণ তিনি আমাকে মুক্ত ও স্বাধীন করে দিয়েছেন। আমি তার মঙ্গল কামনা করছি। তিনি বলেন, আমার জীবন নিয়ে এখন আমি ঠিকঠাক আছি। জীবনকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজ-কর্মে নিজেকে ব্যস্ত রাখছি। 

দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম