শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

শাহরুখের ‘চুমু’তে ভাগ্য খুলল তৃণার!


DhakaReport24.com || 2022-12-24 16:03:00
শাহরুখের ‘চুমু’তে ভাগ্য খুলল তৃণার!

কলকাতার টেলিভিশনের জনপ্রিয় মুখ তৃণা সাহা। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখ-রানিদের সঙ্গে এক মঞ্চে ধরা দিয়েছেন ছোট পর্দার গুণগুণ। সেখানে শাহরুখ খানের সঙ্গে তৃণার ছবি ভাইরাল হয়। টেলি নায়িকার হাতে আলতো চুমুও খেয়েছিলেন বাদশা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করেন তৃণা। সেখানে লেখা, ‘দেখা হচ্ছে মুম্বাই’। তৃণার পরনে শরীর চাপা সাদা প্যান্ট, কালো টি-শার্টের ওপর সুবজ জ্যাকেট পরেছেন অভিনেত্রী। সঙ্গে একটি কালো রঙা স্লিং ব্যাগ। খোলা চুল আর রোদচশমায় ঝলমল করেছেন নায়িকা।

তবে কি বলিউড থেকে ডাক পেয়েই আরব সাগরপারে উড়ে গেলেন তৃণা? এই ব্যাপারে এক ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ‘না, বলিউডে কোনো কাজের জন্য নয় বরং বিজ্ঞাপনের কাজের জন্যই আসা।’

শুধু টেলিভিশন নয়, সিনেমার পর্দাতেও দর্শক দেখেছে তৃণাকে। সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। টলিউডের সুপারস্টার নায়কদের চেয়েও বেশি তৃণার ফলোয়ার সংখ্যা। বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক হিট মেগা উপহার দিয়েছেন অভিনেত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম