শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

রাফির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিলেন দীঘির মামা


DhakaReport24.com || 2022-12-16 12:35:45
রাফির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিলেন দীঘির মামা

প্রার্থনা ফারদিন দীঘিকে অভিনয়ে মনযোগী হতে পরামর্শ দিয়েছেন নির্মাতা রায়হান রাফি। এ সময় দীঘির শারীরিক গঠন নিয়েও কথা বলেছেন। তাকে ‘আনফিট’ বলে মন্তব্য করেন রাফি। 
সামাজিকমাধ্যমে এসে কাউকে নিয়ে এমন মন্তব্য করাটা ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। এবার বিষয়টি নিয়ে সরব হলেন দীঘির মামা আবু নুসরাত ভিক্টর। রাফির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিলেন তিনি।

নিজের ফেসবুকে দীঘির মামা লিখেছেন- আমার ভাগ্নি দিঘী যেকোনো কারণে মন খারাপ করে কারও নাম উল্লেখ না করে কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ বলে একটা ব্যাপার আছে, তাই পরিচালক রায়হান রাফি সাহেব নিজেই মিডিয়ার সামনে এসে সত্য-মিথ্যা মিশিয়ে কথা বলেছেন।

তিনি আরও লেখেন- আপনি ‘সুড়ঙ্গ’ মুভি নিয়ে দিঘীর সঙ্গে দুইদিন মিটিং করেছেন আপনার অফিসে এবং দুইদিন আমি দিঘীর সঙ্গে উপস্থিত ছিলাম। আপনাকে মনে করিয়ে দেই দ্বিতীয় দিন আপনি ৪ ঘণ্টা মিটিং করে গল্প শুনিয়েছেন।

ভিক্টর লিখেছেন- আপনার সিনেমায় আপনি কাকে নিবেন কাকে নিবেন না সেটা সম্পুর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার। কিন্ত আপনি আমার ভাগ্নিকে লাইভে এসে মিডিয়ার সামনে অযোগ্য বলতে পারেন না। আমার ভাগ্নি অযোগ্য হলে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেত না এবং শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করতে পারত না। আপনি ৫০ বছর কাজ করলেও জাতীয় পুরস্কার পাবেন কিনা সন্দেহ। যাকে দিঘীর পরিবর্তে কাস্ট করেছেন উনি কি দিঘীর চেয়ে যোগ্য।

তিনি আরও বলেন, যদি পূজা, বুবলী বা মিমকে নিয়ে কাজ করতেন তাহলে একটা কথা ছিল। যাকে নিয়েছেন তাকে কেনো নিয়েছেন এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। এটা স্বীকার করার সাহস আপনার নাই বলে আপনি দিঘীকে অযোগ্য বলে- শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা করছেন এটাও সাধারণ মানুষ বুঝে।

সবশেষে রাফির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে দীঘির মামা লেখেন- আপনি বড় ভাই হিসেবে দিঘীকে পরামর্শ দিতে পারেন কিন্তু আপনার অপমান করার কোনো অধিকার নাই। তাই পরবর্তীতে দীঘিকে অপমান করার চেষ্টা করলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। দিঘী বানের জলে ভেসে আসেনি।

পেশাগত জীবনে রাজনীতির শিকার হয়েছেন দীঘি। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে এমন একটি লেখা লেখেন তিনি। সেসময় জানা যায়, রায়হান রাফির রাজনীতির শিকার এ নায়িকা। তবে এ ব্যাপারে গণমাধ্যমের কাছে রাফির নাম উল্লেখ করে কোনো বক্তব্য দেননি তিনি। তারপরও ভিডিওবার্তায় এসে দীঘিকে অসম্মান করে কথা বলায় আইনি পদক্ষেপ নিতে চাইলেন তার মামা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম