রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

বলিউডে নায়কের তুলনায় কম পারিশ্রমিক পেতেন প্রিয়াঙ্কা


DhakaReport24.com || 2022-12-07 12:17:45
বলিউডে নায়কের তুলনায় কম পারিশ্রমিক পেতেন প্রিয়াঙ্কা

বলিউডে ক্যারিয়ারের ২২ বছর পার করে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় করেছেন ৬০টিরও বেশি সিনেমায়। দীর্ঘ এ ক্যারিয়ারেও কোনোদিন পুরুষ সহকর্মীর সমান পারিশ্রমিক পাননি- এমনটাই অভিযোগ ‘দেশি গার্ল’-এর।

সম্প্রতি বিবিসি প্রকাশ করেছে ২০২২ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকা, আর সেই তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পরে ভারতের লখনৌতে বসে বিবিসিকে এক সাক্ষাৎকারে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিয়ে কথা বলেন।

বিবিসিকে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি বলিউডে থাকতে কোনদিনও একজন পুরুষ সহকর্মীর সমান পারিশ্রমিক পাইনি। একজন অভিনেতাকে যা দেওয়া হতো, আমি তার মাত্র ১০ শতাংশ পেতাম। আমার তখন মনে হতো এটাই স্বাভাবিক। তবে আমি বা আমার সময়ের অন্যরা যে সমান পারিশ্রমিক চাইনি, তা কিন্তু নয়। আমরা চেয়েছি, কিন্তু পাইনি।’

সাক্ষাৎকারে তিনি বলিউডে তার নানা প্রতিবন্ধকতা নিয়েও কথা বলেছেন। প্রিয়াঙ্কা চোপড়া জানান, বলিউডে তাকে ব্ল্যাক ক্যাট বা ডাস্কি বলে ডাকা হতো। প্রিয়াঙ্কা বলেন, ‘ভারতীয় উপমহাদেশে যেখানে অধিকাংশ নারীর গায়ের রং শ্যামলা, সেখানে একজন শ্যামলা অভিনেত্রীকে এমন উপাধি দেওয়াটা বেশ কষ্টের।’

২০১৫ সালে হলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। সেই যাত্রাও যে খুব একটা সহজ ছিল না—সে গল্পও বিবিসির সঙ্গে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও হলিউডেই তিনি প্রথম পুরুষ সহকর্মীর সমান পারিশ্রমিক পেয়েছেন বলে জানান প্রিয়াঙ্কা। আর তিনিই প্রথম, যিনি এশিয়ান হিসেবে কোনো টিভি সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম