বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : বিনোদন

সাবেক স্বামীর মামলার প্রতিক্রিয়ায় যা বললেন শ্রাবন্তী


DhakaReport24.com || 2022-12-05 20:25:30
সাবেক স্বামীর মামলার প্রতিক্রিয়ায় যা বললেন শ্রাবন্তী

বিবাহবিচ্ছেদের মামলায় আদালতে শ্রাবন্তী মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ এনে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর চ্যাটার্জির বিরুদ্ধে আবারো মামলা করেছেন তার সাবেক স্বামী রোশন সিংহ।

সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে বলা হয়েছে। 

মামলা চলাকালীন কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে তার বিরুদ্ধে এ ধরনের মামলা করা যায়। তবে হঠাৎ করে সাবেক স্ত্রীর বিরুদ্ধে কেন এ অভিযোগ তুললেন রোশন?

জানা গেছে, বিবাহবিচ্ছেদ মামলাটি করেন অভিনেত্রী শ্রাবন্তী। মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানিয়ে মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন নায়িকা। আর তাতেই ধরা পড়ছে অসঙ্গতি।

রোশনের অভিযোগ, শ্রাবন্তী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় দেওয়া তথ্যের অসঙ্গতি রয়েছে। 

এ প্রসঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী বলেন, এ বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই বলতে পারব না। 

রোশনের আইনজীবী জানান, ১৬ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি হবে আলিপুর কোর্টে। শ্রাবন্তীর বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে এই অভিনেত্রীর।

২০২০ সালে রোশন সিংহের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে; কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন এই অভিনেত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম