বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

>> ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

>> রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

>> ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

>> শ্রমিক সেজে উসকানি দিলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মুস্তাফিজুর

>> শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আপনি পড়ছেন : বিনোদন

অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করছেন মাহি


DhakaReport24.com || 2022-10-22 17:12:30
অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করছেন মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে  তিনি  সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার সুসংবাদ জানিয়েছিলেন তিনি। মাতৃত্বকালীন এই সময়টাতে মা হিসেবে থাকতে হয় খুব সতর্ক। তাই এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ কোনো কাজ নয়। হাতে থাকা টুকটাক কাজগুলো সেরে নিতে চান এই নায়িকা— যেগুলোতে শারীরিক পরিশ্রম কম হবে।

কথামতো তেমনই একটি সিনেমার গানের শুটিংয়ে অংশ নিলেন মাহি। বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ নামে সিনেমাটির দুটি গানের শুটিং বাকি ছিল। সেই গানের শুটিংয়ে অংশ নিলেন এই অভিনেত্রী।

১৭ ও ১৮ অক্টোবর সাভারের লোকেশনে একটি গানের শুটিং শেষ হয়েছে। ‘তোমার আমার একটাই তো মন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও আকাশ মাহমুদ। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিবুর রহমান। আরেকটি গানের শুটিং হবে আগামী মাসের প্রথম দিকে।

মাহি বলেন, ‘খুব সাবধানতা অবলম্বন করেই শুটিং করলাম। গানে কোনো নাচ ছিল না। হেঁটে হেঁটে শুটিং করেছি। প্রথমে শুটিংয়ের লোকেশন ছিল কক্সবাজার। শরীরের কথা ভেবে জায়গা পরিবর্তন করে কাছাকাছি নেওয়া হয়েছিল লোকেশন।’

‘পোড়ামন’ খ্যাত এই অভিনেত্রী আরও জানান, ‘সিনেমাটির কেবল দুটি গানই বাকি ছিল। একটা শেষ করলাম। আগামী মাসের প্রথমে আরেকটা শেষ করব। এখনই না করলে পরে কাজটি ফেঁসে যাবে। কারণ, বাচ্চার কারণে শরীরের জন্য এখন প্রতিদিনই একটি করে ইনজেকশন নিতে হয় আমার। তা ছাড়া দিন যত যাবে, চলাফেরা কঠিন হতে থাকবে।’

প্রসঙ্গত, বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমাতে আরও অভিনয় করেছেন ডি এ তায়েব, ইফতি প্রমুখ। এরআগে একই পরিচালকের ‘অন্ধকার জগৎ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন তায়েব-মাহি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম