শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

‘বিক্রম বেদা’ তিন দিনে ব্যবসা করেছে ৩৮ কোটি


DhakaReport24.com || 2022-10-03 15:45:45
‘বিক্রম বেদা’ তিন দিনে ব্যবসা করেছে ৩৮ কোটি

বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও সাইফ আলি খান অভিনীত ‘বিক্রম বেদা’ সপ্তাহান্তে বক্স অফিসে মোটামুটি সফলতার মুখ দেখেছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, গত শুক্রবার মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনে ভারতের বক্স অফিসে ১০.৫৮ কোটি রুপি সংগ্রহ করে সিনেমাটি। শনিবার সংগ্রহ করে ১২.৫১ কোটি রুপি। আর সাপ্তাহিক ছুটির দিনে গতকাল রোববার বাড়ে ১৫ শতাংশ, সংগ্রহ করেছে ১৪.৫০ থেকে ১৫.০০ কোটি রুপি। সেই হিসাবে তিন দিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮ কোটি রুপি।

ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, শুরুটা ১০ কোটি দিয়ে, তাই ভালো সংগ্রহ বলাই যায়। কিন্তু সপ্তাহান্তে অন্তত ৫০ কোটি রুপি সংগ্রহ হলে ভালো হতো। কারণ, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র হৃতিক রোশন। দুঃখজনক হলেও সত্য তা হয়নি।

সিনেমাটির পরিচালক জুটি পুষ্কর এবং গায়ত্রী বিক্রম-বেতালের গল্প অবলম্বনে ‘বিক্রম বেদা’ নির্মাণ করেছেন। সিনেমাটিতে গ্যাংস্টার চরিত্রে হৃতিক রোশন আর পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান ।

এই সিনেমাটি ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘বিক্রম বেদা’র পুনর্নির্মাণ। দক্ষিণি ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আর মাধবন ও বিজয় সেতুপতি। দুই সিনেমাই পরিচালনা করেছেন গায়ত্রী ও পুষ্কর।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম