পাঞ্জাবের ‘ক্যাটরিনা’ খ্যাত শেহনাজ গিল। গত বছর প্রেমিক সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর ভীষণ ভেঙে পড়েছিলেন তিনি। ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরেছেন এই টেলিভিশন অভিনেত্রী। সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে শেহনাজের। এই অভিনেত্রীকে নিয়ে চর্চার শেষ নেই। এবার গান গেয়ে ভক্তদের নজর কাড়লেন শেহনাজ।
নেহা কক্করের ‘তারো কে শহর মে’ গানটি নতুন করে গাইছেন শেহনাজ। গানটি প্রকাশের পর থেকেই নেটিজনরা হুমড়ি খেয়ে পরেছেন। কমেন্ট বক্স ভরে উঠেছে নানা আবেগঘন মন্তব্যে। অনেকেই লিখলেন, ‘এ গানের সঙ্গে শেহনাজের জীবনেরও তো রয়েছে মিল’।
এছাড়া সম্প্রতি গুঞ্জন ওঠে, নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে তিনি। নতুন প্রেম নিয়ে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে শেহনাজ বলেন, ‘আপনার সঙ্গে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন আপনি কি তার সঙ্গে প্রেম করছেন? আমি কারো সঙ্গে ছবি তুললেই বা একসঙ্গে ঘুরতে গেলেই আমি প্রেমে পড়ে গেলাম? কেন মিথ্যা কথা বলা হচ্ছে আমার নামে? এরকম ফালতু কথা বললে আমি কিন্তু হাইপার হয়ে যাব।’
ঢাকারিপোর্ট২৪.কম/এমএ/আরএএম