শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া!


DhakaReport24.com || 2022-07-21 13:22:45
আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া!
ছবি: সংগৃহীত

সম্প্রতি স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনকে। দেখে মনে হচ্ছে, ঢিলেঢালা পোশাকে যেন কিছু আড়াল করার চেষ্টা। এমন একটি ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ‘অভিষেক-ঘরনি’-র এমন ছবি নিয়ে বলিউডে চর্চা এখন তুঙ্গে।

বচ্চন পরিবারের বৌ আবার মা হতে চলেছেন, এই খবরে বলিউডে ঝড় বইবে না, তা তো হতে পারে না। এমনিতেই নায়িকাদের মা হওয়ার খবরে বলিউড উত্তাল। সেই জোয়ারে কি গা ভাসালেন রাই সুন্দরীও? ‘বি-টাউন’-এর নতুন কৌতূহল।

কয়েকদিন আগেই আলিয়ার মা হওয়ার খবরে উৎসবে মাতে বলিউড, তারপরই কারিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার খবর রটে। যদিও ‘নবাব-ঘরনি’ জানিয়েছেন, পুরোটাই রটনা। তার মধ্যেই ঐশ্বরিয়ার আবার মা হওয়ার খবরে নতুন মশলা বলিউডের হাতে।

২০০৭ এ বিয়ে হয় অভিষেক-ঐশ্বরিয়ার। ২০১১-তে জন্ম হয় আরাধ্যার। তারপর দশ বছর কেটে গিয়েছে বচ্চন পরিবারে নতুন অতিথি আসার খবর আসেনি। এ বার কী সেই সুখবর আসছে? অপেক্ষায় বলিউড।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম