শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

শিশুদের অস্কার ‘কিডস্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতল সিসিমপুর


DhakaReport24.com || 2022-07-21 10:24:45
শিশুদের অস্কার ‘কিডস্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতল সিসিমপুর

শিশুদের অস্কারখ্যাত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের সিসিমপুর। বিশ্বের সেরা সব শিশুতোষ টিভি সিরিজকে পেছনে ফেলে ‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ ক্যাটাগরিতে সেরার এই পুরস্কার লাভ করেছে তারা। বুধবার (২০ জুলাই) সিসিমপুরের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ অ্যাওয়ার্ড জেতায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছে সিসিমপুর পরিবার। ফেসবুকে এক পোস্টে তারা লিখেছে, সবার ভালোবাসা এবং সহযোগিতার ফলেই সিসিমপুর পরিবারের আজকের এই অর্জন। তাই সবার কাছে আমরা কৃতজ্ঞ।

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্যে ‘সিসিমপুর’ নামক কার্যক্রমটির প্রচার শুরু হয়েছিল ২০০৫ সালে। টানা ১৮ বছর টেলিভিশন পর্দায় সমান জনপ্রিয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে শিশুতোষ এই টিভি সিরিজটি। বর্তমানে দেশের বিভিন্ন চ্যানেলে সিসিমপুরের ১৪তম সিজনের প্রচার চলছে। এর মাধ্যমে সারা দেশের প্রায় এক কোটি দর্শক অনুষ্ঠানটি নিয়মিত উপভোগ করছেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম