শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি: শাকিব খান


DhakaReport24.com || 2022-07-20 14:24:00
আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি: শাকিব খান
ছবি: সংগৃহীত

আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার জন্য পরিবার থেকে পাত্রী দেখা হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বিয়ে করবেন তিনি। এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন শাকিব।

শাকিব বলেছেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’

যদিও শাকিব খানের এমন বক্তব্য নতুন নয়। বিয়ে প্রসঙ্গে প্রায়ই তিনি এই একই ধরনের বক্তব্য দিয়ে আসছেন গেল কয়েক বছর।

এর আগে ২০০৮ সালে অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। যেটা শাকিবের মোটেই পছন্দ হয়নি। এরপর সেবছরই অর্থাৎ ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। সাবেক এ দম্পতির আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান আছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম