শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

রণবীরের সিনেমার জন্য ৪০০ ফুট ট্রেন তৈরি


DhakaReport24.com || 2022-07-20 09:37:30
রণবীরের সিনেমার জন্য ৪০০ ফুট ট্রেন তৈরি

বলিউড অভিনেতা রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘শমসেরা’। করন মালহোত্রা পরিচালিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর রুপালি পর্দায় ফিরছেন রণবীর। আগামী ২২ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা।

সিনেমাটির প্লট ১৮ শতাব্দীর। একটি ডাকাত সম্প্রদায় ব্রিটিশদের বিরুদ্ধে তাদের স্বাধীনতার জন্য লড়াই করে। সেই প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে প্রয়োজনীয় সবরকম আয়োজনই করেছিলেন পরিচালক। এমনকী ৪০০ ফুট লম্বা একটি ট্রেনও তৈরি করেছিলেন তারা।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা করন মালহোত্রা বলেন, ‘সিনেমাটিতে ট্রেনে অ্যাকশন দৃশ্য রয়েছে। কিন্তু ১৮ শতাব্দীর ট্রেন পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়েছিল। তারপর প্রায় ৪০০ ফুট লম্বা একটি ট্রেন তৈরি করার সিদ্ধান্ত নিই। ট্রেনটি তৈরি করা কঠিন ছিল। দায়িত্বের সঙ্গে দারুণভাবে কাজটি করার জন্য প্রোডাকশন ডিজাইন সংশ্লিষ্ট ও প্রযোজনা প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাই।’

করন মালহোত্রা বলেন, ‘ট্রেনটি তৈরি করতে এক মাস সময় লেগেছিল। বড় আকারের এই অ্যাকশন দৃশ্যের শুটিং এই ট্রেনে এক টেকে করেছি। দৃশ্যটি পর্দায় কেমন লাগে তা দেখার অপেক্ষা রয়েছি।’

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। নাম ভূমিকার পাশাপাশি বালি চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, বাণী কাপুর, রনিত রায়, ত্রিধা চৌধুরী প্রমুখ। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।


ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম