শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

শেরপুরের সিনেমা হলে সাইকো টিম


DhakaReport24.com || 2022-07-15 21:56:15
শেরপুরের সিনেমা হলে সাইকো টিম

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সাইকো সিনেমা পরিদর্শনে শেরপুরে এসেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা পূজা চেরি। 

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে শহরের প্রাচীনতম হল রূপকথা সিনেমা  হল পরিদর্শনে এসে তিনি বলেন, 'সাইকো' দেখে দর্শকরা পছন্দ করছেন।  প্রশংসা করছেন। তাই ভালো লাগছে। দর্শকদের ভাললাগায় অনুপ্রেরণা পাচ্ছি। সামনে চেষ্টা থাকবে আমার জায়গা থেকে দর্শকদের আরও ভালো কিছু উপহার দেওয়ার। 

তিনি আরো বলেন, এত গরমে বসে দর্শকরা `সাইকো' ছবি দেখছে। এতে আমি ও আমার টিম আপ্লুত। 

দেশীয় ছবি দেখার অনুরোধ জানান এই ছবির হিরো রোশান। সাইকো ছবির পরিচালক  অনন্য মামুন বলেন, শেরপুরে এসে আমি আনন্দিত। এই সময়ে দর্শক পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। আমি এসে অবাক হয়েছি। ভ্যাপসা গরমে দর্শকরা সাইকো সিনেমা দেখছে । এটাই আমাদের কাছে অনেক কিছু।  

তিনি জানান,  এবার ঈদে সাইকো, দিন দ্যা ডে ও পরাণ সিনেমা হলে গিয়ে দেখবেন। অনন্য মামুনের ‘সাইকো’ সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। ছবিটি শেরপুরের শুভ্র রায়ের রূপকথা সিনেমা হলে চলছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। সাইকো সিনেমাটি প্রযোজনা করেছেন সেলিব্রেটি প্রডাকশন। বাংলাদেশ ছাড়াও শুটিং হয়েছে নেপালে। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ।