শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

নিজের গোপন তথ্য ফাঁস করলেন কোয়েল


DhakaReport24.com || 2022-07-01 13:25:30
 নিজের গোপন তথ্য ফাঁস করলেন কোয়েল
ফাইল ছবি

পর্দার জীবন নিয়ে কোয়েল যতটা আলোচিত, ঠিক ততটাই আলোচিত তার ব্যক্তিজীবন নিয়ে। তার লাইভ লাইফ নিয়ে চর্চার শেষ নেই। যদিও তেমন কোনো তথ্য পাওয়া যায় না কোয়েলের লাভ লাইফ নিয়ে। 

সিনেমার পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২২ লাখ, ফেসবুকে ১৩ লাখ, টুইটারে ১৪ লাখ। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নানা কিছু আপলোড করেন তিনি। কখনো তার ছবির খবর, কখনো মডেলিংয়ের ছবি, কখনো আবার পারিবারিক মুহূর্ত বা ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। 

বৃহস্পতিবার ছিল বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস। সে উপলক্ষ্যে কোয়েল জানালেন সোশ্যাল মিডিয়া ঘিরে তার কিছু গোপন তথ্য।কোয়েল জানান, বর্তমানে তার প্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ইনস্টাগ্রাম। আর ২০১১ সালে তিনি প্রথমবার টুইট করেন। ‘পাগলু’র শুটিংয়ের সময় তার প্রচণ্ড কনজাংটিভাইটিস হয়েছিল। সেটি জানাতেই টুইট করেছিলেন।

তিনি জানান, সবার সঙ্গে যোগাযোগ রাখতেই সামাজিক যোগাযোগমাধ্যমে জয়েন করেছিলেন।  এ ছাড়া সবাইকে বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবসের শুভেচ্ছা জানান কোয়েল। দায়িত্ব সহকারে সবাইকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আবেদন জানান এ নায়িকা। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম