বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : বিনোদন

ঈদে দেখা মিলবে : পরীমনি


DhakaReport24.com || 2022-06-26 16:38:45
ঈদে দেখা মিলবে : পরীমনি

ঢাকাই চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা পরীমনি বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন। অভিনয় থেকে দূরে থাকলেও ঈদুল আজহায় তাকে দেখতে পাবেন ভক্তরা। তবে কোনো সিনেমায় নয়, বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলায় হাজির হবেন। অনুষ্ঠানটির বিশেষ পর্বে স্বামী শরিফুল রাজকে নিয়ে অংশ নেবেন পরীমনি।

এবারের আনন্দ মেলার সবচেয়ে বড় চমক উপস্থাপনায়। কারণ পর্বটি সঞ্চালনা করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্র নিয়ে হাজির হবেন তিনি। আর এসব চরিত্র নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান।

আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ। আনন্দ মেলার জন্য এবার একটি থিম সং তৈরি করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা; থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনাও।

এছাড়াও নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে একটি মৌলিক গান রয়েছে। সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচও। চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার সিনেমার জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে।

এছাড়াও থাকছে  সমসাময়িক বিষয়ের উপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা রয়েছে। বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি আনন্দ মেলার শুটিং শেষ হয়েছে। যা প্রচারিত হবে ঈদুল আজহার দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম