শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : বিনোদন

শোলাঙ্কির এমন খোলামেলা ছবি দেখে ভক্তরা হতাশ


DhakaReport24.com || 2022-06-20 20:31:30
শোলাঙ্কির এমন খোলামেলা ছবি দেখে ভক্তরা হতাশ

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়ের পরিচিতি পায় ছোট পর্দায়। ‘ইচ্ছেনদী’ সিরিয়ালে মেঘলা চরিত্রে দর্শকের ভালোবাসা পেয়েছেন। আর এখন মুগ্ধতা ছড়াচ্ছেন ‘গাঁটছড়া’ সিরিয়ালের খড়ির ভূমিকায়। মাঝে ওয়েব সিরিজে অভিনয় করেও আলোচিত হন অভিনেত্রী। এছাড়া কয়েক মাস আগে সিনেমায়ও অভিষেক হয়েছে তার।  

পর্দায় বরাবরই চিরচেনা বাঙালি তরুণীর রূপে হাজির হন শোলাঙ্কি। শাড়ি পরা অভিনেত্রীকে দারুণ পছন্দ  সব ভক্তদের। কিন্তু সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি দিচ্ছেন শোলাঙ্কি। যা মোটেও পছন্দ করছেন না অনুরাগীরা।

লাল-শাদা একটি শাড়ি পরে ছবি দিয়েছেন শোলাঙ্কি। কিন্তু পরনে নেই ব্লাউজ। খোলা চুল থেকে উন্মুক্ত পিঠে ঝরছে পানি। ছবিটির নিচে অনেকে মুগ্ধতা প্রকাশ করেছেন বটে। তবে বহু অনুসারী নেতিবাচক মন্তব্য করেছেন।  

একজন লিখেছেন, ‘ভেবেছিলাম তুমি সবার চেয়ে আলাদা, কিন্তু সেই একই হয়ে গেলে’। আরেকজন লেখেন, ‘তুমি দিন দিন খোলামেলা হয়ে যাচ্ছো, ভালো লাগে না’। আরেক অনুসারী হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘তোমার মতো উঁচুমানের অভিনেত্রীর এই সব ছবি পোস্ট করা সাজে না’।যদিও এসব মন্তব্যে ভ্রূক্ষেপ নেই শোলাঙ্কির। তিনি কাজ নিয়েই ব্যস্ত আছেন। সর্বশেষ তাকে ‘বাবা বেবি ও’ সিনেমায় দেখা গেছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম