শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অস্কার জয়ী পরিচালক পল হাগিস


DhakaReport24.com || 2022-06-20 18:31:00
যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অস্কার জয়ী পরিচালক পল হাগিস
ফাইল ছবি।

বিদেশি এক তরুণীর সঙ্গে জোর করে সহবাস এর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অস্কার জয়ী পরিচালক পল হাগিস। দক্ষিণ ইতালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে ওই তরুণীর শারীরিক অবস্থা খুবই  আশঙ্কাজনক।

কানাডার পরিচালক ও চিত্রনাট্যকার পল হাগিসের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ উঠছে। এক বিদেশি নারীকে প্রেমের ফাঁদে ফেলে যৌন নিপীড়ন করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।বরাবরই পরিচালনায় নজর কেড়ে থাকেন পল হাগিস। ২০০৪-এ মুক্তি পাওয়া হলিউড সিনেমা ‘ক্র্যাশ’ জিতে নিয়েছিল অ্যাকাডেমি পুরস্কার। ২০১৩ সালের জনপ্রিয় রোম্যান্টিক সিনেমা ‘থার্ড পারসন’-এরও পরিচালক তিনি।

সম্প্রতি ইতালির বৃন্দিসি পুলিশ জানিয়েছে, ৬৯ বছরের পলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মহিলাদের যৌন হেনস্তার পাশাপাশি এক বিদেশি তরুণীকে নৃশংসভাবে মারধর করেছেন তিনি, এমন একটি অভিযোগ পাওয়া গেছে।

তবে পরিচালকের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।পলকে হেফাজতে নিয়ে দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ইতালির তদন্তকারী শাখা।

জানা গেছে, এক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে ইতালি এসেছিলেন পল। মঙ্গলবার তার সিনেমা ‘ক্র্যাশ’কে বিশেষ ভাবে সম্মানিত করার কথা সেখানে। সেই তরুণীরও উৎসবে যোগ দেওয়ার কথা ছিল। যদিও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়।

তদন্তকারীদের ধারণা, খুব অল্প দিনের আলাপে সেই তরুণীর সঙ্গে জোর করে সহবাস করেছিলেন পল। দেহে গুরুতর জখম নিয়ে অভিযোগ দায়ের করেছেন সেই তরুণী। তাকে ডাক্তারের কাছেও যেতে হয়েছে।

সূত্র : আনন্দবাজার

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম