শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

সাহস থাকলে সমালোচনা আমার সামনে এসে করুক: জয়া


DhakaReport24.com || 2022-06-20 15:57:00
সাহস থাকলে সমালোচনা আমার সামনে এসে করুক: জয়া
ফাইল ছবি।

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অজানা কয়েকটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‌‌‘ঝরা পালক’ নামের ছবি। এই ছবিতে কবির স্ত্রী লাবণ্যপ্রভার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।ছবির প্রচারণায়  ব্যস্ত সময় পার করছেন তিনি। 

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং ও ট্রল নিয়ে নিজের মতামত জানান জয়া। তিনি বলেন, ‘যদি কেউ চেহারা লুকিয়ে মন্তব্য করে তবে সেই মন্তব্যের দাম দিই না আমি। সাহস থাকলে সামনাসামনি এসে আমার সমালোচনা করুক।’

তিনি আরও বলেন, ‘এসব অশালীন মন্তব্য নিয়ে বেশি ভাবি না। এসব আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যারা এসব মন্তব্য করে বেড়ায় তারা নিজেরাই আসলে নিজেদের নেতিবাচক মানসিকতা সবার সামনে প্রকাশ করে ফেলেন। যে কেউ যে কারো সম্পর্কে যে কোনো কিছু বলতেই পারে। কিন্তু সামনাসামনি বলতে গেলে সাহসের প্রয়োজন। সবার সেই সাহসটা নেই।’ 

উল্লেখ্য, আগামী ২৪ জুন ‘ঝরা পালক’ ছবিটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। ছবিতে জয়ার বিপরীতে আছেন কলকাতার ব্রাত্য বসু। সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখার্জি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম