সিনেমাটি কোনো সুপারহিরো সিনেমা নয়। বরং হিন্দু দেবদেবী এবং পৌরাণিক চরিত্রদেরই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। পানি, বায়ু, অগ্নির মতো প্রাকৃতিক শক্তিগুলো আসলে একেকটা অস্ত্র। আর সেই অস্ত্রেরও এক দেবতা রয়েছেন যার ক্ষমতা অসীম। পরিচালক অয়ন সেই কাহিনী বুনেছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি।
তার মধ্যেই রয়েছে দেবাদিদেব মহাদেব। কিন্তু, ব্যাপারটা তার অজানা। অথচ এই ব্রহ্মাস্ত্র রক্ষা করার দায়িত্ব তাকে নিতে হবে। শিবের যাত্রা কী ভাবে শুরু হবে, তা-ই দেখানো হবে ব্রহ্মাস্ত্র ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায়।
এই সিনেমার ট্রেলারে হাই কোয়ালিটি ভিএঅএক্স দেখা যায়। বুধবার বহুল প্রতীক্ষিত এই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার দেখে ভালো লেগেছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ভক্তদের।
কিন্তু অনেকে আবার সমালোচনায় মেতে উঠেছেন। শুরু হয়েছে ট্রলও। বলা হচ্ছে- অ্যাকুয়াম্যান আর অ্যাভেঞ্জারসের মিশ্রণে তৈরি হয়েছে এই সিরিজটি। অনেকেই টেনে এনেছেন হলিউড সুপারহিরোদের কথা।
এদিকে রণবীর কাপুরকে নিয়েও বিতর্ক শুরু হয়েছে। কারণ, ব্রহ্মাস্ত্র ট্রায়োলজির প্রথম সিনেমার ট্রেলারের একটি দৃশ্যে জুতো পরেই মন্দিরের ঘণ্টা বাজাতে দেখে যায় রণবীরকে। এর জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
মহাদেবের ভূমিকায় থাকা রণবীর কী ভাবে জুতা পরে মন্দিরের ঘণ্টা স্পর্শ করতে পারেন? প্রশ্ন তুলছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় রাগ-অভিমান ব্যক্ত করেছেন অনেকে।
প্রথম থেকেই অনেক টালবাহানা হওয়া শিবা চরিত্রকে ঘিরে ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। শাহরুখ খানকে অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে এমনটাই শোনা গেছে। সেই জন্যই ভক্তদের মনে শাহরুখ খানকে নিয়ে একটা প্রশ্ন দানা বেঁধেছে। শুধু তাই নয় বরং রণবীর কপুর ও আলিয়া ভাটের সঙ্গে ব্রহ্মাস্ত্রে শাহরুখ খানের দর্শন হবে কি না তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে অনুরাগীরা। অনেকে দাবি করেছেন তারা নাকি শাহরুখকে দেখতেও পেয়েছেন ট্রেলারে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম