স্বস্তিকার সারা শরীরে জৌলুসের বান। কখনও মনোকিনি তাকে ঢাকার ব্যর্থ চেষ্টা করবে। কখনও বিকিনি তাকে উন্মুক্ত করবে।
এই স্বস্তিকা দত্তকে কেউ চেনেন না! তিনি আর ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর ‘রাধিকা’ নেই! নায়িকা চূড়ান্ত আধুনিকা। বেশ কিছু দিন ধরেই তাঁর ফেসবুক, ইনস্টাগ্রাম সেই ইঙ্গিতই দিচ্ছিল। মঙ্গলবার আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেত্রীর দাবি, খুব শিগগিরিই অন্য রকম সাজে ধরা দিতে চলেছেন তিনি। কিছু স্থির চিত্র আর টুকরো ঝলক মিলিয়ে তৈরি হচ্ছে তাঁর আগামী কাজ। যা নেটমাধ্যমে খুব শিগগিরিই দেখতে পাবেন অনুরাগীরা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম