রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিনোদন

আবারো করোনায় আক্রান্ত অক্ষয় কুমার


DhakaReport24.com || 2022-05-15 11:01:45
আবারো করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

শনিবার (১৪ মে) এ তথ্য নিশ্চিত করেছে আনন্দবাজার ও এনডিটিভি।


এর ফলে, ৫৪ বছর বয়সি এ অভিনেতা আসন্ন ‘কান চলচ্চিত্র উৎসব’মিস করবেন। এখন করোনা সারাতে নিভৃতবাসেই দু'সপ্তাহ কেটে যাবে এ অভিনেতার।

২০২১-এর এপ্রিলে প্রথম বার করোনার কবলে পড়েছিলেন অভিনেতা। সমস্ত সতর্কতা মেনে চলা সত্বেও ফের করোনার কবলে।

এ পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই বার্তা অক্ষয়ের, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছা আর ভালবাসায় আমি খুব শিগগিরই সেরে উঠব। তা ছাড়া, আমি ভালই আছি।’

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম