শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

ছবিতে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন নিকি


DhakaReport24.com || 2022-05-12 03:41:30
ছবিতে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন নিকি

জীবনের মোড় বদলায়। তবু কর্মক্ষেত্রের হেনস্থার অভিজ্ঞতা ভোলা যায় না। সে কথা মনে পড়লে আজও ভেঙে পড়েন 'বিগ বস ১৪' খ্যাত তারকা নিকি তাম্বোলি। দক্ষিণী ছবির সাফল্যের রমরমা নিয়ে যখন চারিদিক সরগরম, সম্প্রতি একটি সাক্ষাৎকারে নাম না করেই নিকি বললেন, এক দক্ষিণী চলচ্চিত্র নির্মাতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন তিনি।

সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা স্মরণ করে বাড়িতে ফিরেও দুঃস্বপ্নের প্রহর গুনেছেন কত কাল! দক্ষিণী ছবিতে অভিনয় করতে গিয়ে এমন ঘটনা ঘটবে তিনি ভাবতে পারেননি। পরবর্তী কর্মজীবনেও বহন করছেন সেই যন্ত্রণার অতীত।

নিকি জানান জাতিগত কারণেই সেই পরিচালক তাঁকে ঘৃণার চোখে দেখতেন। “কে এটা! কোথা থেকে এসেছে রে?” এই বলে দলের সবার সামনে নিকিকে অপমান করতেন সেই ব্যক্তি। তাঁর সহ নৃত্যশিল্পীদের সেই সঙ্গে প্রশংসায় ভরিয়ে দিতেন। কারণ একটাই, নিকি তখন দক্ষিণের ভাষা বলতে পারতেন না।

তবে নিকি জানান, তিনি হাল ছাড়েননি। চোখের জল ফেলতে ফেলতেই লড়াইয়ের জেদ চেপে যায় তাঁর মনে। কারণ তিনি জানতেন, সেই পরিচালক একদিন নিজের ভুল বুঝতে পারবেন। আর বুঝেছেনও। নিকি জানান, সেই ব্যক্তি এখন নিজে থেকেই যোগাযোগ করেন।

‘বিগ বস ১৪’-এ নিজেকে প্রমাণ করেছিলেন নিকি। স্পষ্টভাষী এবং প্রাণবন্ত স্বভাবের জন্য সবার মন জয় করেছিলেন সহজেই। চূড়ান্ত পর্বেও পৌঁছেছিলেন নিজের কৃতিত্বেই।

২০১৯ সালে তামিল চলচ্চিত্র ‘কাঞ্চনা ৩’-এ অভিনয় করেছিলেন নিকি, যা বছরের সর্বোচ্চ উপার্জনকারী তামিল চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। এ পর্যন্ত দুটি তেলুগু ও একটি তামিল ছবিতে কাজ করেছেন অভিনেত্রী।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম