শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

বিয়ে হচ্ছে না কারণ জানালেন কঙ্গনা


DhakaReport24.com || 2022-05-12 14:13:00
বিয়ে হচ্ছে না কারণ জানালেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আর বিতর্ক একে অন্যের সঙ্গী। তাকে ঘিরে কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে। ‘বিতর্কের রানি’ বলা চলে তাকে। তার ব্যক্তিজীবন নিয়েও অনেকেই প্রশ্ন তোলেন। জানতে চান, এখনও কেন বিয়ে করছেন না এই অভিনেত্রী? এ বিষয়ে এবার মুখ খুলেছেন 'কুইন' খ্যাত অভিনেত্রী।

কঙ্গনার ভাষ্য, চারদিকে ছড়িয়ে পড়েছে তিনি মারপিট করেন, কথায়-কথায় ঝগড়া করেন- এ কারণেই নাকি তার বিয়ে হচ্ছে না! এমনকি এসব গুজবের কারণে কোনো ছেলে তার কাছেই আসতে চায় না।

মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনার 'ধাকড়'। এতে সুপার স্পাই এজেন্ট অগ্নির চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি। এই সিনেমার কিছু মারামারির দৃশ্য নিজেই শুট করেছেন নায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, 'ধাকড়' সিনেমার মতো তিনি বাস্তব জীবনেও কী 'টম বয়'? হাসিমুখে নায়িকার জবাব, 'মোটেও এরকম নয়। আসল জীবনে আমি কাকে পিটিয়েছি? আমার বিয়ে হচ্ছে না কারণ, তোমার মতো মানুষরা এসব আমার ব্যাপারে বলে বেড়াচ্ছো। আমার ব্যাপারে গুজব ছড়িয়েছে, আমি ছেলেদের ধরে ধরে পেটাই।’

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম