শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : বিনোদন

বাবার সঙ্গে সিনেমা করতে চান শ্রদ্ধা কাপুর


DhakaReport24.com || 2022-04-23 05:25:00
বাবার সঙ্গে সিনেমা করতে চান শ্রদ্ধা কাপুর

একসঙ্গে পর্দা ভাগাভাগি করে অভিনয় করা তারকা পিতা-মাতা-সন্তানের জন্য দারুণ একটি ব্যাপার। তাদের ভক্তদের কাছেও এটি স্পেশাল। বলিউড ইতিমধ্যেই এই ধরনের জুটি পেয়েছে।

অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনকে 'পা' ছবিতে, সানি দেওল, ববি দেওল এবং ধর্মেন্দ্রকে 'আপনে' এবং 'ইয়ামলা পাগলা দিওয়ানা'তে, ঋষি কাপুর এবং রণবীর কাপুরকে 'বেশারম' সিনেমায়, অনিল কাপুর এবং সোনাম কাপুরকে 'এক লারকি কো দেখা তো এছা লাগা' ছবিতে এবং পঙ্কজ কাপুর এবং শহিদ কাপুরকে 'শানদার' এবং এখন 'জার্সি' সিনেমায় দেখা গেছে।

যদিও শক্তি কাপুর তার মেয়ে শ্রদ্ধা কাপুরের প্রথম সিনেমা 'তিন পাত্তি (২০১০)' তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। তবে তারা এখনো একটি পূর্ণাঙ্গ সিনেমা করেননি। তবে ভবিষ্যতে বাবার সঙ্গে কাজ করতে চেয়ে নিজের আশা ব্যক্ত করেছেন শ্রদ্ধা কাপুর।

ভারতীয় গণমাধ্যমকে শ্রদ্ধা বলেন, 'আমি আমার বাবার সঙ্গে কমেডি করতে চাই। সে ঘরে আমাদের প্রতিনিয়ত হাসিয়ে যায়। আমাদের এমন মুহূর্ত আমি তার সঙ্গে স্ক্রিনেও শেয়ার করতে চাই।'

শক্তি কাপুরের চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। তিনি নেতিবাচক এবং ইতিবাচক উভয় ধরনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন।

শ্রদ্ধা এ নিয়ে বলেন, তিনি তার বাবার কাজ ও তার থেকে অনেক অনুপ্রেরণা পান। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম